রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বৈরাগীপাড়া এলাকায় আমচরণের ছেলে বৈদ্যনাত এর বিরুদ্ধে এক সপ্তাহের ব্যবধানে দুই শিশুকে ধ*র্ষ*ণের অভিযোগে। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীদের মধ্যে একজন মুসলিম ও একজন হিন্দু সম্প্রদায়ের শিশু।
এ ঘটনার প্রতিবাদে অদ্য রাতে এলাকাবাসী বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। দেবীগঞ্জ থানা পুলিশের নিরলস প্রচেষ্টা ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে অবশেষে অভিযুক্ত বৈদ্যনাথকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, আলোচিত এ মামলার আসামি গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
