মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড) শিবু দাশের মানবিকতা, সেবামূলক মনোভাব ও জনবান্ধব কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই লিখছেন, “আপনার মতো কর্মকর্তা প্রতিটা উপজেলায় হোক। স্যালুট স্যার।”
স্থানীয়দের দাবি, ভূমি সংক্রান্ত সেবা সহজ করা, সাধারণ মানুষের অভিযোগ দ্রুত শোনা এবং মানবিক আচরণের কারণে এসি ল্যান্ডের প্রতি মানুষের আস্থা বেড়েছে। এর আগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক উদ্যোগও মানুষের প্রশংসা কুড়িয়েছে।
পুঠিয়া উপজেলা ভূমি অফিস থেকেও জানানো হয়েছে, ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে নাগরিকরা সরাসরি কিংবা অনলাইনেও যোগাযোগ করে পরামর্শ ও সেবা গ্রহণ করতে পারেন।
সাধারণ মানুষের প্রত্যাশা, দেশের প্রতিটি উপজেলায় জনবান্ধব ও সেবাপ্রাণ কর্মকর্তার সংখ্যা বাড়ুক, যাতে সরকারি সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনগণমুখী হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *