সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

তারাকান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানার এসআই লিটন চন্দ্র পাল, এসআই জাহিদুল ইসলাম, এসআই আলাল উদ্দিন, এএসআই গোলাম ফারুকসহ একটি আভিযানিক দল তারাকান্দা থানাধীন গালাগাঁও ইউনিয়নের ধোবাউড়া-তারাকান্দাগামী সড়কের কলহরি এলাকায় অভিযান চালায়।

অভিযানে দুইজনকে আটকের পর তাদের বহন করা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ হেলাল, ৩৫, পিতা- মৃত সমসের, সাং- বালাতারী, থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট। বর্তমান ঠিকানা: শম্ভুগঞ্জ মাঝিপাড়া, শ্বশুরবাড়ি, থানা- কোতোয়ালী মডেল, ময়মনসিংহ।
২. মোছাঃ তাসলিমা, ৩০, পিতা- মোঃ আবুল কাশেম, সাং- শম্ভুগঞ্জ মাঝিপাড়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। পুলিশ জানায়, তাসলিমার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তারাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *