লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৯ ই অক্টোবর ২০২৬ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় জয়পুরহাট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট (ফুটবল) ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী ও তার সহধর্মিনী নাজমা আরা বেগম।
উদ্বোধনের পর জয়পুরহাট জেলা প্রশাসক জনাব আল – মামুন মিয়া এর সভাপতিত্বে জয়পুরহাট জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট ( ২০২৬ ফুটবল ) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন জয়পুরহাট সদর উপজেলা – ব -নাম কালাই উপজেলা।
দুই দলের মধ্যে লড়ায় চলে হাড্ডাহাড্ডি,সিংহের সাথে বাঘের লড়ায়। তারপর ও নির্ধারিত সময়ের মধ্যে কেউ কাউকে গোল দিয়ে হারাতে না পারায় খেলা ড্র হয় ।
পরিশেষে ট্রাইব্রেকারে জয়পুরহাট সদর উপজেলাকে ৪ – ৩ গোলে হারিয়ে কালাই উপজেলা চাম্পিয়ন হয়।
এতে খেলোয়ার ও সমথকদের মাঝে হই, হই ,রৈ,রৈ আনন্দে উল্লাসে জয়ের স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্টেডিয়াম ও সারা রাস্তা ।
টুর্নামেন্টেরসম সমাপনী ও বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন মাননীয় জনপ্রশাসন ও খাদ্যমন্ত্রী আব্দুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী সহধর্মিনী নাজমা আরা বেগম, রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক ) মোহাম্মদ হাবিবুর রহমান,
জয়পুরহাট জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম,জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান ও সদস্য – সচিব গোলজার হোসেন।
স্টেডিয়ামের গ্যালারির সারি দর্শকে ভরপুর ।
এ ছাড়াও চারদিক লোকজনের ভীর ছিল উপচে পড়ার মত। এতে পরিলক্ষিত হয় দর্শকের স্বার্থে গ্যালারি আরো বৃদ্ধি করা দরকার।
কালাই উপজেলা টুর্নামেন্ট (ফুটবল) ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার পেছনে যিনি নেতৃত্ব দিয়েছেন এবং বিজয়ের জন্য সারাক্ষণ গবেষণা, চিন্তাভাবনা ও অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি হলেন জয়পুরহাটের কালাই উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। ওনাকে খেলোয়ার,সমর্থকরা ও উপজেলাবাসী আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *