মোক্তার হোসেন গোলাপ
মিঠামইন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মাদক বিরোধী অভিযানে হাসিম মিয়া নামে এক মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মিঠামইন থানা পুলিশ।

৭ অক্টোবর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার অফিসার ইনচার্জ মনোয়ার মোহাম্মদ, এলএলবি।

ওসি বলেন, আমি মাদক কারবারিদের ছাড় দেব না। আমি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। মাদক কারবারিরা সমাজের শত্রু। তারা সমাজের তরুণদের মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে।

তিনি মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

গ্রেপ্তারকৃত হাসিম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *