লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের ১,২ ও ৩ নাম্বার ওয়ার্ডবাসীর আয়োজনে ১০ ই অক্টোবর (২০২৬ ) শনিবার মাগরীব নামাজ পর ঝামুটপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এনামুল মোল্লার চাতালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কালাই উপজেলা শাখা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব গোলজার হোসেন মাস্টারের সভাপতিত্বে আসন্ন ৩ নাম্বার আহমেদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রহমান এর কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উক্ত আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন
৭ নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য কাজী হাসান, ৪,৫,ও ৬ নাম্বার ওয়ার্ড মহিলা মেম্বার কল্পনা বেগম, বিএনপির মহিলা দলের নেত্রী তসলিমা বেগম ও আফরোজা বেগম,কালাই উপজেলা বিআরডিপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বেলাল, সাবেক বিএনপির সিনিয়র নেতা আবু হাসানাত মাস্টার,
২ নাম্বার ওয়ার্ড বিএনপি নেতা মোসলেম উদ্দিন,২ নাম্বার ওয়ার্ড হাতিয়র গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাইফুল ইসলাম মন্ডল ও কাথাইল গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার হোসেন, ত নাম্বার ওয়ার্ড বিএনপির নেতা সেলিম সাকিদার, বিএনপির নেতা ও বিশিষ্ট চাতাল ব্যবসায়ী এনামুল মোল্লা, ৪ নাম্বার ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল মান্নান, ত নম্বর ওয়ার্ড বিএনপির নেতা সাখাওয়াত হোসেন, ছাত্রদলের সাবেক ছাত্রনেতা রায়হান উদ্দিন।
বক্তাগণ বলেন চেয়ারম্যান পদপ্রার্থী বজলু ভাই দুর্দিনে বিএনপি’র সাথে থেকে রাজপথে লড়াই সংগ্রাম করেছেন। তিনি চেয়ারম্যানের উপযুক্ত তার দ্বারা জনগণের ও ইউনিয়নের উন্নয়ন হবে। সকলেই বজলুর রহমানের পক্ষে ভোট ও সহযোগিতা চান আগামী নির্বাচনে। উপস্থিত জনগগণ স্লোগান দিয়ে উচ্চস্বরে বলেন বজলু ভাই ভয় নেই, তুমি সামনের দিকে এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে।
পরিশেষে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী ,আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক, সৎ ও ন্যায় নিষ্ঠাবান, রাজপথের সাহসী নেতা, বিএনপির লড়াই সংগ্রামের সৈনিক অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর, জনগণের সেবক জনাব বজলুর রহমান।
তিনি বক্তব্যের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরে বলেন চেয়ারম্যান হতে পারলে আম্মেদাবাদ ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলব ,জন সাধারনের পাশে থেকে এলাকার উন্নয়ন করব।যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
আসন্ন ইউনিয়ন নির্বাচন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া,সমর্থন ও সবার সহযোগিতা চেয়ে তিনি বক্তব্য শেষ করেন।
এ সময় আম্মেদাবাদ ইউনিয়নের ১,২,৩ ও ৪ নাম্বার ও ওয়ার্ড বিএনপি নেতাকর্মী ও জনসাধারণ অত্র কর্মী সভায় উপস্থিত ছিলেন।
