মিঠামইন প্রতিনিধি
গোলকাপ টুর্নামেন্টে ধোবাজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের শিক্ষার্থীর অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে আনন্দ উল্লাস।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬ ফুটবল খেলতে মিঠামইন উপজেলার ধোবাজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল কিশোরগঞ্জ জেলায় আগামী ১৩ মে সকাল ১১টায় পুরাতন ষ্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে।
এর আগে অনুষ্ঠিত মিঠামইন উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল খেলায় বালিকা দলের চ্যাম্পিয়ন হয় ধোবাজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাজী নইমুদ্দিন জানান বরাবরই ধোবাজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলাতে সুনাম অর্জন করছে। ২০২৬ এর অনুষ্ঠিত গোল্ডকাপ ধোবাজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলই ছিনিয়ে আনার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদী। তিনি আরো জানান বিদ্যালয়ের খেলোয়ারদেরকে উৎসাহ জাগিয়েছেন ইউনিয়নের স্থানীয় বাসিন্দা সমাজসেবক মোঃ মোস্তফা কামাল। তিনি বালিকা দলের খেলার সরঞ্জাম, টিফিন, খাওয়া থাকা সহ যাতায়াত খরচের ও ব্যবস্থা করেছেন।
