মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলায় বাসে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার বেদগ্রাম মোড়ে চেকপোস্টে একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আয়েশা (৪০), নেয়ামত হাজরা (৩২), মো. শরীফ মিয়া (২৫) ও আরিফ খলিফা (৩৮)। পুলিশের ভাষ্য, তাঁরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বেদগ্রাম মোড়ে চেকপোস্ট বসানো হয়। রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে কোটালীপাড়াগামী একটি বাস সেখানে পৌঁছালে ডিবির একটি দল তল্লাশি চালায়। এ সময় বাসের যাত্রীবেশে থাকা ওই চারজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *