লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২ অক্টোবর (২০২৬ ) শুক্রবার সকাল১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে বিশাল একটি র‍্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ ভবনের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি ) কালাই জনাব আব্দুল্লাহ আল-মাহবুব এর সভাপতিত্বে জাতীয় উৎপাদনশীলতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হারুনুর রশিদ, কালাই পৌর বি এন পি আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই কাকলি শিশু নিকেতন সদর হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিএনপি’র নেত্রী তাসলিমা আক্তার ও লিপি আক্তার, পুনট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরশেদুল হক ও আহম্মেদাবাদ ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান বাসেদুর রহমান বাসেদ ও মাত্রাই ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান আম্বিয়া খাতুন সহ আরো অনেকে।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের প্রধান , সহকারী শিক্ষক, শিক্ষার্থী, ৫ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিক কর্মী অত্র র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *