বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের পূর্ব গন্ড্রপা বাইপাস এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজির সাত যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে।
অদ্য ২ অক্টোবর ২০২৬ খ্রি. আনুমানিক দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলেই সিএনজির সাত যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছান।
