নিজস্ব প্রতিবেদক
কাজিরহাট,বরিশাল
​বরিশাল জেলার কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার জাহানারার বড় ভগ্নিপতি সেলিম সিকদারের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই তিনি ইন্তেকাল করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনায় আজ শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কাজিরহাট থানা প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস এম শাহ আলম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবিরের সঞ্চালনায় এতে সাংবাদিক জাহানারার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি এস এম শাহ আলম। তিনি মরহুম সেলিম সিকদারের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
​সাংবাদিক জাহানারা বর্তমানে অসুস্থ থাকায় তিনি ভিডিও কলের মাধ্যমে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
​অনুষ্ঠানে প্রেসক্লাবের অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, এছাড়া সদস্য বাকিউল্লাহ খান, সৌরভ, সজিব খান, তানিম মাহমুদ সজীব, মনির, মঞ্জু শিকদার, বাবুল, রিয়াজ শিকদার, শাহাদাত হোসেন ও মিলনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
​দোয়া ও মোনাজাত শেষে আগতদের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে শোকাবহ এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *