হিজলা (বরিশাল) প্রতিনিধি

বরিশাল জেলার হিজলা উপজেলায় দীর্ঘদিনের পলাতক ও ১৬টি মামলার দুর্ধর্ষ আসামি জলিল বেপারিকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বেলা ১২টার সময় উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান-এর সরাসরি নির্দেশনায় এবং এ এস আই ইয়ামিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এই শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই বিশেষ অভিযানে প্রায় ২-৩ ঘণ্টার টানা প্রচেষ্টায় অবশেষে পুলিশ জলাজীর্ণ  একটি ডোবার মধ্যে লাফিয়ে পরলে পুলিশ ও ডোবায় লাফিয়ে পরে জলিল বেপারিকে জালে তুলতে সক্ষম হয়।

​গ্রেফতারকৃত জলিল বেপারি হিজলা থানার খুন্না গোবিন্দপুর এলাকার আরব আলী বেপারির ছেলে। পুলিশ জানায়, সে ওই অঞ্চলের একজন চিহ্নিত ও তালিকাভুক্ত অপরাধী।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই অপরাধীর বিরুদ্ধে হিজলা থানা ও বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।ডাকাতি ৭টি (এর মধ্যে ২টিতে ওয়ারেন্ট ছিল, চুরি মামলা৫টি, চাঁদাবাজি মামলা ১টি মোট ১৬টি মামলা।

​হিজলা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১টি হত্যা ও ২টি ডাকাতি মামলাসহ মোট ৩টি মামলায় ওয়ারেন্ট জারি ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থেকে সে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

​গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আজই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ। এই দুর্ধর্ষ অপরাধী গ্রেফতার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।,

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *