মিঠামইন প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে সন্ত্রাসী হামলার শিকার দৈনিক সকাল বেলার বিশেষ প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুকের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গত ১ জুলাই বিকাল ৬টার দিকে মিঠামইন উপজেলার ধলাই-বগাদিয়া বাজারে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে সাংবাদিক ওমর ফারুকের উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। তখন সন্ত্রাসীরা ওমর ফারুকের মাথা ফাটিয়ে দেয়।এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বাজারে থাকা উপস্থিতি লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করেন।আহত সাংবাদিক ওমর ফারুককে প্রথমে মিঠামইন উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।পরে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে

আহত ওমর ফারুকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।সাংবাদিক ওমর ফারুকের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *