মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগর পুলিশের আওতাধীন হাজীরহাট থানার তৎপর অভিযানে রাজনৈতিক মামলার সন্দেহভাজন ও একাধিক ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এ সাফল্য আসে।
গত ২৮ জুন রাতে হাজীরহাট থানার এসআই মোঃ সাজ্জাদ হোসেন, এএসআই মোঃ সাইফুল ইসলাম, এএসআই মোঃ শাহীনুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ওয়ারেন্ট তামিল এবং মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে হাজীরহাট বাজার এলাকা থেকে মোঃ আব্দুল হান্নান (৫১) নামের এক আসামীকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি রাজনৈতিক মামলার সন্দেহভাজন আসামী এবং তার বিরুদ্ধে জিআর ও সিআর ওয়ারেন্টও ছিল। অভিযানের পর তাকে থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ধরনের ধারাবাহিক অভিযান অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা। অপরাধ দমন, সন্ত্রাস প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাজীরহাট থানার এমন কার্যকর ভূমিকা সাধারণ মানুষের মাঝে আস্থা আরও বৃদ্ধি করেছে।
