মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন জগদীশপুর তেলীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ৭ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), রংপুর মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. কারিবেল হাসান, এসআই (নিঃ) মো. শফিকুল ইসলাম, এএসআই (নিঃ) মো. সাজেদুর রহমান, এএসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অংশ নেন।
অভিযানকালে সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে জগদীশপুর তেলীপাড়া এলাকায় নিজ বাড়ির সামনের উঠানে মাদক বিক্রির সময় মো. সবুজ মিয়া (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা এবং মো. দুলু মিয়ার ছেলে।
পরে তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ০ দশমিক ৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ২ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় হাজীরহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *