মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

আজ, ৪ জুলাই ২০২৬ সকাল ১১:০০টায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এর সভাপতিত্বে রাজশাহী মহিলা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ কমিশনার নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোনো সমস্যা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে কি না, সে বিষয়ে জানতে চান। এ সময় রাজশাহী মহিলা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সন্তোষ প্রকাশ করেন।

পুলিশ কমিশনার রাজশাহীকেন্দ্রিক নারী উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসা ও শিল্প খাতে বিদ্যমান বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে তাঁদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি আশ্বস্ত করেন যে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কেউ যেন আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন না হন, সে বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখবে।

সভায় রাজশাহী মহিলা চেম্বার অব কমার্সের সভাপতি, সহ-সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ
জননিরাপত্তায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *