মোঃ নাসিরউদ্দিন
পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য মান্দা গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর মান্দা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের বনতেসর ঈদগাহ্ ময়দানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ।
এ সময় তিনি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
স্থানীয়দের মতে, মান্দাকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তারা এ কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
কর্মসূচির প্রতিপাদ্য ছিল—”একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক আমাদের মান্দা।”
