মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

১১ জুলাই বেলা ১১:৩০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জে কর্মরত সকল কর্মকর্তা ও ফোর্স আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে ডিআইজিকে বিদায় সংবর্ধনা জানান। এ সময় তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব, সততা ও দূরদর্শী দিকনির্দেশনার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ জীবন এবং কর্মজীবনের অব্যাহত সাফল্য কামনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *