মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

মানবসেবার অঙ্গীকার নিয়ে হতদরিদ্র কল্যাণ ট্রাস্ট সমর্থন গোষ্ঠী, রংপুর-এর উদ্যোগে শুক্রবার (১০ জুলাই ২০২৬) সাপ্তাহিক খাবার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ, পথচারী এবং বিভিন্ন অন্ধ হাফেজ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে নিয়মিতভাবে প্রতি শুক্রবার এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ৯০০ থেকে ১০০০ মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে এ মহৎ উদ্যোগে সহযোগিতাকারী সকল দাতা, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *