মো:নাসির উদ্দিন
স্টাফ রিপোটার
রাজশাহীর বাঘা থানা পুলিশের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি হলেন মো. বাদল মোল্লা (পিতা- সাবান মোল্লা), গ্রাম- হরিরামপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহী।
বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানার মামলা নম্বর- ২০(৬)১৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ১(খ)/২৫ ধারার মামলায় আদালতের বিচারিক কার্যক্রম শেষে গত ২৯ জুন ২০২৫ তারিখে আসামি বাদল মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।
রায়ের পর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতারের জন্য বাঘা থানা পুলিশ বিভিন্ন সোর্স নিয়োগসহ অভিযান অব্যাহত রাখে।
পুলিশ জানায়, ৮ জুলাই ২০২৬ ভোররাতে আসামি নিজ বাড়ি হরিরামপুরে প্রবেশ করলে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার একটি চৌকস পুলিশ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাঘা থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *