মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার
রাজশাহীর বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ পুরাতন পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্থানে হিরোইন ও ইয়াবা সেবনের সময় সরকারি এক কর্মচারী সহ ২ জনকে স্থানীয় জনগন আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী আরিফুল ইসলাম ও ভবানীগঞ্জের চাঁনপাড়ার কাওসার আলী দুজনে মিলে হিরোইন ও ইয়াবা সেবন করছিল। এ সময় আরিফুল ইসলাম ও কাওসার আলীকে বিক্ষুব্ধ জনগণ উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন ।আটক হেরোইন ও ইয়াবা সেবনকারী কাউসার আলী জনগণ ও প্রশাসনকে জানায়, তিনি দানগাছি গ্রামের নজিবর রহমানের পুত্র হাকিম এর কাছ থেকে হেরোইন ও ইয়াবা কিনে এনে তা সেবন করছিলেন। এমন সময় স্থানীয় জনগণ তাদের দুজনকে মাদক সেবনের সময় আটক করে। আর হিরোইন ও ইয়াবা নেশাখোর আরিফুল ইসলাম পূঠিয়া থেকে বাগমারার সোনাডাঙ্গায় অফিস করেন এই পথ দিয়ে। তাই এই পথ দিয়ে যাবার সময় নেশা করে সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদে যাতায়াত করেন শুধু নেশা করার জন্য । বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী আরিফুল ইসলামের বাড়ি পুঠিয়া উপজেলায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ ও এর আশপাশের এলাকায় ব্যাপক হারে বিভিন্ন মাদকদ্রব্য বিস্তার ও নেশাখোরদের উৎপাত বেড়ে গেছে। স্থানীয় লোকজন দানগাছি এলাকার মাদকবিরোধী অভিযান জোরদার কারণে জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। বাগমারা থানার পুলিশ জানায়, হেরোইন ও ইয়াবা সেবনকারী আসামিদের আদালতের মাধ্যমে জেল -হাজতে প্রেরণ করা হয়েছে।
