নিজস্ব প্রতিবেদক
রাজশাহী জেলা বিএনপির বর্তমান কমিটির প্রায় আট বছর অতিবাহিত হতে চলেছে। এ প্রেক্ষাপটে দলের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশের মধ্যে নতুন নেতৃত্ব এবং সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মত প্রকাশ করছেন যে, দীর্ঘদিন একই কমিটি বহাল থাকায় দলকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে নতুন নেতৃত্বের সুযোগ দেওয়া প্রয়োজন। আবার অন্যদের মতে, বর্তমান কমিটির অভিজ্ঞতাও দলের জন্য গুরুত্বপূর্ণ।
এ অবস্থায় রাজশাহী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তা রয়েছে কি না—সে বিষয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মতামত জানাতে আহ্বান জানানো হয়েছে।
মতামত প্রদানকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে, “আপনারা কি মনে করেন, রাজশাহী জেলা বিএনপির নতুনভাবে সাংগঠনিক কাঠামো সাজানো উচিত? যদি হয়ে থাকে, তাহলে আপনার যুক্তিসহ মতামত কমেন্টে লিখে হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করুন।”
উল্লেখ্য, রাজশাহীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্ব নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে এবং দল বিভিন্ন পর্যায়ে নতুন কমিটি গঠনের উদ্যোগও নিয়েছে।
