রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে সোমবার (২০ জুলাই) রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াসিস আলম, দেবীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মাসুদ পারভেজ, সদস্য সচিব ফজলুল করিম এবং জাতীয় যুবশক্তি দেবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আলামিন খন্দকার।
সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং জনগণের কল্যাণে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও জনবান্ধব রাষ্ট্র গঠনে এনসিপি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে দলটি সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তারা উল্লেখ করেন।
পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীরা তাদের কর্মসূচি সমাপ্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *