মোঃ নাসিরউদ্দিন
সিনিয়র সটাফ রিপোর্টার
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ মাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ জন মাদক সেবীকে আটক ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আদালত পরিচালনা করে ৮ জন ব্যক্তিকে দণ্ডিত করা হয়। এদের মধ্যে ২ জনকে ৬ মাস এবং ৬ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও দণ্ডপ্রাপ্তদের সর্বমোট ৯০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও কিছুদিনের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।#
