মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীতে অপরাধ দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে হাজীরহাট থানা পুলিশ চুরি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে চোরাই ৮০ প্যাকেট ম্যাক্স জাম্বো কয়েল (MAX JUMBO COIL) এবং একটি অটোগাড়ির চার্জার উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ)-এর নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. সালাম মিয়া, এএসআই মো. রতন মিয়া, এএসআই মো. তাহমিনুর রহমান, এএসআই মো. শাহিনুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ২৬ জুলাই রাত ১১টা ৫০ মিনিটে হাজীরহাট থানাধীন চক ইসবপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে নিজ বসতবাড়ি থেকে এজাহারভুক্ত আসামি মো. আল-আমিন (২৩) ও মো. রাকিব ইসলাম (২৫)-কে গ্রেফতার করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় চোরাই ৮০ প্যাকেট ম্যাক্স জাম্বো কয়েল এবং একটি অটোগাড়ির চার্জার। এ ঘটনায় হাজীরহাট থানায় পূর্বে দায়ের হওয়া চুরি মামলার (পেনাল কোড ১৮৬০-এর ৩৮০/৪৫৭ ধারা) তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অপরাধ নিয়ন্ত্রণ, চোরাই মালামাল উদ্ধার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অপরাধীদের আইনের আওতায় এনে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আরপিএমপির এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *