মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন জাফরগঞ্জ ফাজিল মাদ্রাসা এলাকায় অনধিকার প্রবেশের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), রংপুর মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ কারিবেল হাসান সঙ্গীয় ফোর্সসহ এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও মোবাইল ডিউটি পরিচালনা করছিলেন। এসময় জাফরগঞ্জ ফাজিল মাদ্রাসার ভিতরে অনধিকার প্রবেশ করায় এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ রবিউল ইসলাম (৩০)। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার পানিখাল পুকুর চোচপাড়গা এলাকার বাসিন্দা।
পরে তাকে হাজীরহাট থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৮৫ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৫০/২৬ রুজু করেছে পুলিশ।
বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *