মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর হাজীরহাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর সাজা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৪ মে) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে হাজীরহাট থানাধীন বখতিয়ারপুর উচাটারী গ্রামে অভিযান চালিয়ে আসামি মোঃ সিরাজুল ইসলাম (পিতা-মৃত চয়েন উদ্দিন) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি জিআর সাজা ৮৫/২০১৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ), রংপুর মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই ফারহান কাজী ও এসআই মোঃ হানিফ উদ্দিন মন্ডলের নেতৃত্বে এএসআই মোঃ তাহামিনুর রহমান, এএসআই মোঃ শাহিনুর রহমানসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ মোবাইল ডিউটির অংশ হিসেবে ওই আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাকে হাজীরহাট থানায় নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
