মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আরপিএমপির কোতয়ালী থানাধীন ২০ নম্বর ওয়ার্ডের পশ্চিম মুলাটোল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) বিষ্ণু পদ রায় সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মুলাটোল কেসি রায় রোড এলাকায় মোঃ সাদীকাতুল বারীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে এটিএম শফিউল বারী নিলয় ওরফে রোমান (৪৪) কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ০.৫ গ্রাম এবং মূল্য প্রায় ১ হাজার ৫শ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি পশ্চিম মুলাটোল কেসি রায় রোড এলাকার মৃত এম. এ হায়াতের ছেলে।
এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীকে যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ আরও জানায়, মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *