মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) বিভিন্ন সময়ে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এর নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে কোতয়ালী থানা এলাকায় নিয়মিত অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে দায়রা-৫২৮/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ সৈকত মৃধা এবং এনজিআর-৮১২/২১ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়। পরে তাদের থানা হাজতে রাখা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
