মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন সমাজ কল্যাণ স্কুল সংলগ্ন মাঠ থেকে মাদকদ্রব্য সেবনের উদ্দেশ্যে অবস্থান করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
শনিবার (২৪ মে) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত টহল অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. নাকিবুর রহমান (২৫) ও মো. নাফিস আল ফুয়াদ (১৯)। তারা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে রংপুর মহানগরীর কেরানীপাড়ায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটিকালে অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *