মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টা ১০ মিনিটের দিকে গুড়াতিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ লাল চাঁদ। তিনি মৃত শেকুর আলীর ছেলে। তার বাড়ি রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন গুড়াতিপাড়া এলাকায়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে নিয়মিত অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী লাল চাঁদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বর্তমানে গ্রেফতারকৃত আসামীকে থানা হাজতে রাখা হয়েছে। যথাসময়ে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
