সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
র্যাব-১৪ এর অভিযানে চরপাড়া এলাকা থেকে আটক_
গোপন সংবাদের ভিত্তিতে যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মোয়াজ্জেম হোসেন ৩৫ কে গ্রেফতার করেছে সিপিএসি র্যাব-১৪, ময়মনসিংহ।
আজ ৮ জুন ২০২৬ রোববার বিকাল অনুমান ৪:০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চরপাড়া এলাকায় র্যাব-১৪ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, কোতোয়ালি সিআর নং-১৩৫৮/২৪, ধারা-২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মোঃ মোয়াজ্জেম হোসেনকে এক বছরের সাজা প্রদান করেন আদালত। সাজা ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল।
গ্রেফতারকৃত মোয়াজ্জেম হোসেন ময়মনসিংহের ত্রিশাল থানার নওধার এলাকার বাসিন্দা, পিতা-মোতাহার হোসেনের ছেলে। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে নাম-পরিচয় গোপন করে পলাতক জীবনযাপন করছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
