মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

মোহনপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মোহনপুর উপজেলা শাখা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন মোহনপুর উপজেলার জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব তাঁর দক্ষতা ও যোগ্যতা দিয়ে ক্রীড়া অঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবেন।
এ উপলক্ষে পবা-মোহনপুরের অভিভাবক ও মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকারসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়ন তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতে মোহনপুরের ক্রীড়া উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *