তুমি ও প্রেম

মোঃ সারোয়ার জাহান (সোহাগ)

অপরুপ মোহনীয় নদীর তীরে
অসংখ্য নীল কৃষ্ণচূড়া গাছের সমাহারে
আছে মনোহর প্রাকৃতিক উপাদানে
কোটি কোটি ফুলের সুন্দর প্রস্ফুটনে
সৌন্দর্যের সুবাস স্নিগ্ধ সমীরণে
যেন শ্রেষ্ঠ প্রানবন্ত পরিবেশ এ ভূবণে,
পরম মুগ্ধ আমি তোমার দর্শনে।
হটাৎ দেখি এ সুন্দর পরিবেশে
অপরুপ সুন্দরী এক মেয়ে হেটে আসে
নয়নাভিরাম নীল কৃষ্ণচূড়ার পাশ দিয়ে নদীর তীরঘেষে।
চমৎকার সাদা পোশাকের আচ্ছাদনে
খোঁপায় দুর্লভ ও সুন্দর জুলিয়েট রোজের বাঁধনে,
দেখি তোমার সৌন্দর্য চিরন্তনে !
দূর থেকে দেখি তোমার লাবন্যময় ভূষণ
অত্যাশ্চর্য এ ধরাতলে আমি একজন ।

আছি আমি সাময়িক অধোগমনে
হয়তো শীঘ্রই আমি আসিব অভ্রভেদী আসনে।
অগ্রগামী হবো অমর প্রেম নিবেদনে
রটে যাবে কালজয়ী প্রেমের বানী সর্বজনে ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *