তোমার হাসি ও অনুরাগ
মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)
চেয়ে থাকি উইস্টেরিয়া উদ্যানে
বাড়ায় সৌন্দর্য সূর্যের কিরনে।
কোটি কোটি সাদা ও নীল প্রসূনে
অপরুপ সৌন্দর্য বিরাজ করে ফুলের সন্নিবেশিত আবরণে ।
যেন স্বর্গীয় আভা ছড়িয়ে ,
সকল অবসাদ ও ক্লান্তি সরিয়ে
থাকে পরম শান্তি আমার মনে
দেখে ভাগ্যবান আমি এ ভূবণে।
মধুর ও পবিত্র ভালোবাসার তরে
থেকে যায় এ অনুরাগ চিরতরে । আপ্লুত আমি দেখি শ্রেষ্ঠ সুন্দর স্থান
অমর প্রেম হয় এখানেই সৃজন।
তারচেয়েও শোভাময় তোমার হাসি
পরম সৌন্দর্য যেন অবিনাশী ।
রয়ে যাবে এ অনুরাগ অমর নিদর্শনে
রচিত হবে কালজয়ী প্রেমের ইতিহাস চিরন্তনে।
সাজবে এ প্রেম বিরল শাশ্বত কীর্তিতে
দেখবে সবাই অপরুপ প্রকৃতিতে।
