মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে থানাধীন কাশেম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ফারহান কাজী সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এসময় কাশেম বাজারে একটি পানের দোকানের সামনে নজিরেরহাট থেকে শ্যামপুরগামী পাকা রাস্তার উপর থেকে মোঃ আল আমিন (১৮) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন কাশেম বাজার এলাকার মোঃ সাইদুল খলিফার ছেলে। অভিযানে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ০.০৬ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় হাজীরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *