মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন রনচন্ডি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ মে) রাত আনুমানিক ৩টার দিকে হাজীরহাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), রংপুর মেট্রোপলিটন পুলিশ-এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ আব্দুস সালাম মিয়া, এসআই ফারহান কাজীসহ সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এসময় দায়রা নং-১৩৮/২৫ মামলার আসামী নির্মল রায় (পিতা- জিতেন্দ্রনাথ রায়), সাং- রনচন্ডি, থানা- হাজীরহাট মেট্রো, জেলা- রংপুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে হাজীরহাট থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
