মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানা। পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে পৃথক দুটি ঘটনায় এক মাদকসেবী এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনায় অফিসার ইনচার্জ – মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে হাজীরহাট থানার এসআই (নিঃ) ফারহান কাজী ও সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ রতন মিয়া, এএসআই (নিঃ) শাহিনুর রহমান, এএসআই (নিঃ) মোঃ শাহামুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ, মঙ্গলবার (১৪ জুলাই) গভীর রাতে থানাধীন পূর্ব মন্থনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে মোঃ মশিউর রহমান (২৮) নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২০০ টাকা।
এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে।
অপরদিকে, বুধবার (১৫ জুলাই) সকালে হাজীরহাট থানার আরেকটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ মোঃ হানিফ উদ্দিন মন্ডল ও সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ শাহীনুর রহমান, এএসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ, হাজীরহাট থানার আরেকটি অভিযানে উত্তর মন্থনা এলাকার নিজ বাড়ি থেকে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫) এর একটি নিয়মিত মামলার আসামি মোঃ রফিকুল ইসলাম (৫০)-কে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় মাদক, সন্ত্রাস, অপরাধ ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশের ধারাবাহিক ও পেশাদার অভিযানের ফলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হচ্ছে।
হাজীরহাট থানার এমন ধারাবাহিক কার্যক্রম স্থানীয়দের কাছেও প্রশংসিত হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
