গত ৭ জুন ২০২৩ তারিখ সকাল ৭.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার এসআই মোস্তাক আহাম্মদের নেতৃত্বাধীন ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডের নান্দাইল চৌরাস্তায় চলমান চেকপোস্ট গোপন সূত্রে জানতে পারে যে, একটি কাভার্ড ভ্যান বিপুল পরিমাণ চোরাই মালামাল নিয়ে নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের দিকে যাবে। পরবর্তীতে চেকপোস্টের তৎপরতায় কাভার্ড ভ্যানটি থামানো হয় এবং ভ্যানের মধ্যে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য পাওয়া যায় সেগুলো অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। মালামালগুলো হল-
১. ১৯৯৮টি ভারতীয় জামদানি, সিল্ক, কাতান শাড়ি
২. ৩৫০টি লেহেঙ্গা
মোট ৬৬টি চটের বস্তায় মোড়ানো এসব অবৈধ মালামালের আনুমানিক মুল্য প্রায় ৫২ লক্ষ টাকা। কাভার্ড ভ্যানের ড্রাইভার ও সাথে থাকা ব্যক্তি এসব মালামালের কোন বৈধতা দেখাতে পারে নাই। তারা চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য আনার কথা প্রাথমিকভাবে স্বীকার করে। এ সংক্রান্তে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
