লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ই নভেম্বর (২০২৬) শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্যও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে কুরআন পাঠ করেন কাকলি শিশু নিকেতন সদর হাই স্কুলের সহকারী মৌলবি শিক্ষক নজরুল ইসলাম।
এরপর উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই , ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলার জয়পুরহাট ২ আসনের (এমপি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন্প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল বারী মহোদয়।
তিনি বক্তব্যে তুলে ধরে বলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মরহুম শহীদ মেজর জিয়াউর রহমান তিনি এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং নিষিদ্ধ সকল দলকে রাজনীতি করার সুযোগ করে দেন । তিনি ছিলেন একজন নির্বাচিত রাষ্ট্রপতি শুধু তাইয়ী নয় একজন আদর্শ ব্যক্তি ও ছিলেন ।রাষ্ট্রপতি জিয়াউর রহমান আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশে ব্যাপক উন্নয়ন করেছেন।
এছাড়াও বলেন ১৭ বছরে বিগত ফ্যাসিস্ট সরকার দেশের সকল সকল সেক্টর ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছেন। তারপরেও দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ।সারের কোন সংকট নেই পর্যাপ্ত সার মৌযুদ রয়েছে। শিক্ষাসহ সকল সেক্টরে উন্নয়ন হচ্ছে ।দেশের মর্যাদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তদসঙ্গে মানুষের আয় ও বাড়ছে। দেশ
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। খাল খনন, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা মন্দির, রাস্তার উন্নয়ন হচ্ছে। প্রত্যেকটা গ্রাম শহরের সুযোগ-সুবিধা পাবে।
পরিশেষে মাননীয় প্রতিমন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান ও তার সহধর্মিনী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তার ছোট ছেলে মরহুম কোকোর আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে সুন্দরভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য শেষ করেন।
এরপর উপজেলা পরিষদের সিএ শওকতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, সহকারী কমিশনার ভূমি ( কালাই ) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি ) সাইদুল আলম,কালাই থানা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মৌদুদ আলম সরকার ও কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা খাইরুল ইসলাম।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথির বৃন্দের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পাঁচ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, উপজেলা সদরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
