ময়মনসিংহ প্রতিনিধি
দেশব্যাপী চলমান দীর্ঘ অনাবৃষ্টি ও তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, সংকটাপন্ন প্রাণীকুল । এমতাবস্থায় ৮ জুন বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকা থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গোল চত্তরে নিউজ টিভি 64 পরিবারের উদ্দ্যোগে পথচারীদের জন্য ফ্রী বিশুদ্ধ পানি দ্বারা শরবতের ব্যবস্থা করা হয়। এমন তীব্র গরমে গরীব অসহায় এবং পথচারীরা ফ্রী শরবত পান করে, খুশি এবং সাধুবাদ জানিয়েছেন নিউজ টিভি 64 পরিবারকে, এবং তাদের দীর্ঘায়ু কামনা করেন, এসময় উপস্থিত ছিলেন, নিউজ টিভি 64 চ্যানেল এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল, বার্তা সম্পাদক মোঃ ইমরান হোসেন, সহকারী বার্তা সম্পাদক মোঃ সামদানী হোসেন বাপ্পি, সহকারী নিউজ ইডিটর সানজিদা তাবাসসুম শান্তা,ময়মনসিংহ জেলা প্রতিনিধি, মোঃ ইমরুল আহসান ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ আব্দুল হালিম এবং অন্যান্য প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
