সামদানি হোসেন বাপ্পি
কর্মীসভাটি অনুষ্ঠিত হয় নগরীর সি কে ঘোষ রোড
স্টার কুইজিন( Star cusine) রেস্তোরাঁয়। কর্মী সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মানিত ও সুযোগ্য সভাপতি মহোদয় এবং সঞ্চালনা করেন সংগ্রামী সাধারণ সম্পাদক কৃষিবিদ ডাক্তার সামসুন নাহার পারভীন ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি পরিষদ এর ময়মনসিংহ মহানগর কমিটি এবং ময়মনসিংহ সদর উপজেলার কমিটি ঘোষণা করা হয়। ময়মনসিংহ মহানগর এর সভাপতি নির্বাচিত হন ময়মনসিংহ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি ও সাধারণ সম্পাদক আফসানা ইতি। ময়মনসিংহ সদর উপজেলার সভাপতি নির্বাচিত হন শামসুন্নাহার বকুল ও সাধারণ সম্পাদক তামান্না ইয়াসমিন প্রিয়াঙ্কা।
সভাপতি তার বক্তব্যে বলেন আওয়ামী লীগ সরকার এই ১৪ বছরে যা যা উন্নয়ন করছে উন্নয়ন গুলো বেশি বেশি প্রচার করার জন্য সকলের দোরগোড়ায় যেয়ে।
অনেক নেতৃবৃন্দরা বক্তব্য দেন প্রত্যেকের বক্তব্যে উঠে আসে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সময়ের প্রয়োজনে সংগ্রামের প্রয়োজনে মোহিত উর রহমান শান্তর বিকল্প নেই। মোহিত উর রহমান শান্ত ময়মনসিংহ সদরের সন্তান। তাই ময়মনসিংহের তৃণমূলের দাবি একটাই। শান্ত ভাই কে আগামী জাতীয় নির্বাচনে ময়মনসিংহ সদর -৪ আসনের এমপি হিসেবে দেখতএ চাই।
এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি পরিষদ ময়মনসিংহের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিল। এছাড়া বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর সাবেক ত্যাগী ও সংগ্রামী ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ফয়জুর রাজ্জাক ঊষান।
জমকালো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
