সামদানি হোসেন বাপ্পি
ময়মনসিংহে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ নাজমুল আলম ওরফে সবুজ ওরফে টাইগারকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর সিপিএসসি টিম।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ময়মনসিংহ কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১৪-এর একটি আভিযানিক দল। অভিযানে ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নং-৩৭(৫)১৬, জিআর নং-৫২০/১৬-এর মাদক মামলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ৯(খ) অনুযায়ী পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নাজমুল আলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমুল আলম ওরফে সবুজ ওরফে টাইগার (৪০) ময়মনসিংহের কোতোয়ালী থানার কালীবাড়ীর চর এলাকার মৃত আলহাজ্ব নুরুল ইসলাম এলএমের ছেলে।
র্যাব জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অন্যান্য অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
