নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের বহুল আলোচিত যুবলীগ নেতা আজাদ শেখ হত্যা মামলার অন্যতম আসামী নূরুলকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শহরের মহারাজা খামার বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা নূরুলকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম এর নেতৃত্বে এসআই সোহেল ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে নূরুলকে মহারাজা খামার বাড়ী এলাকার সামনে থেকে গ্রেফতার করা হয়।
এদিকে, আলোচিত এই হত্যা মামলাটি নিয়ে দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত যুবলীগ নেতা আজাদ শেখকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন তোলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এই মামলার গুরুত্বপূর্ণ এক আসামী গ্রেফতার হওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত বিচার ও ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *