সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান দিকনির্দেশনা মাদকবিরোধী অভিযানে পরিচালনা করেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে খাগডহর এলাকা থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।
কোতোয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল খাগডহর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮০ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি শিবিরুল ইসলাম জানান, মাদক চোরাচালানকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজার চালান ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ময়মনসিংহকে মাদকমুক্ত রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ২৪ ঘণ্টা তৎপর রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, খাগডহর এলাকায় মাঝে মাঝে মাদক পাচারের খবর পাওয়া যায়। পুলিশের এ ধরনের অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থানের দাবি জানিয়েছেন।
