আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রে প্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন-এর নেতৃত্বে এসআই (নিঃ) মাহাথির বিন মোহাম্মদ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

অভিযানে ফুলপুর পৌরসভার গোদারিয়া (উত্তর) এলাকার আরিফ মিয়া (৩৩) ও সাকিব হাসান (২২)-কে চেরাগ আলী রাইস মিল সংলগ্ন আনোয়ারখিলা সড়কের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরিফের কাছ থেকে ৬ পিস এবং সাকিবের কাছ থেকে ৪ পিস, মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *