সামদানি হোসেন বাপ্পী

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন রাসুল সামদনী আজাদ। এ উপলক্ষে তাকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেছেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।

জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনসেবার মানোন্নয়ন এবং থানার সার্বিক কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নগরকান্দা থানার ওসি রাসুল সামদনী আজাদকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

ফরিদপুর জেলা পুলিশের আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম তার হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের পর ওসি রাসুল সামদনী আজাদ এ সম্মানকে নগরকান্দা থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি ভবিষ্যতেও জনগণের সেবায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়েছে। এ অর্জনে সহকর্মী ও স্থানীয় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *