৬ষ্ঠ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। শারীরিক অসুস্থতার কারণে তিনি রোববার রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন এর নিকট থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেন।

উল্লেখ্য নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৯ মে ৬ষ্ঠ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় । তফসিল ঘোষণার পর ২ মে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আনোয়ার মন্টু সহ ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। তফসিল অনুযায়ী ১২ মে রোববার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

এদিকে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার মধ্য দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

শারীরিক অসুস্থতার কারণে মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন আনোয়ার ইকবাল মন্টু’র পরিবার। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উল্লেখ্য আনোয়ার ইকবাল মন্টু একজন ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তি। তার পিতা শহীদ এম এ গফুর ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *