পাইকগাছায় এডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইমপ্রম্নভেন্ট ফর ক্লাস্টার গ্রুপ মেম্বার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারীজ প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য দপ্তর চিংড়ি বিপনন কেন্দ্র কার্যালয়ে আয়োজন করা হয়।

১৩ মে সোমবার থেকে ১৭ মে শুক্রবার পর্যন্ত ৫ দিন ব্যাপী প্রশিক্ষণে হরিণখোলা গলদা চিংড়ি চাষী ক্লাস্টার—২ এর ২৫ জন ক্লাস্টার চাষী অংশগ্রহণ করে।

সোমবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উপস্থিত ছিলেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা কাউসার হোসেন আকন, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও প্রেসক্লাবের সহ—সভাপতি মোঃ আব্দুল আজিজ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *