আরপিএমপি ট্রাফিক পুলিশের সহায়তায় ১২ মে সন্ধ্যা ১৯:০০ ঘটিকায় বাংলাদেশ ব্যাংকের মোড়ে ডিউট করাকালীন সময়ে পুলিশ সার্জেন্ট মোঃ আশরাফুজ্জামান এবং ট্রাফিক কনস্টেবল মোঃ আবু তালেব একটি বাচ্চাকে দেখতে পায়। পরে তারা তাকে জিজ্ঞাসাবাদে সে বেশিকিছু বলতে না পারায় তারা বাচ্চাটিকে কোথাও যেতে না দিয়ে তাদের কাছে রেখে দেয় এবং খোঁজখবর চালাতে থাকে। পরবর্তীতে প্রায় এক ঘন্টা পরে তার মা ফিরে এলে তাকে এবং তার মাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়ে শিশুকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

খবরটি সম্পর্কে অবগত হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয় তাদেরকে তৎক্ষণাৎ পুরস্কৃত করার ঘোষণা দেন এবং সে মোতাবিক আজ ১৩ মে ২০২৪ খ্রি. রংপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভায় তাদেরকে পুরস্কৃত করা হয় এবং ভালো ও প্রশংসিত কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *